দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৩ যুগ্ম পুলিশ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে।
বুধবার (১০ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এক কার্যালয় আদেশে তাদের বদলির বিষয়টি জানানো হয়েছে।
আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির গোয়েন্দা-উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) আ স ম শামসুর রহমান ভূঁঞাকে ডিএমপির ট্রাফিক-উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
/অ